Saturday, June 13, 2026

বিতর্কে বেসামাল! সেন্ট্রাল ভিস্তার সামনে কেন্দ্রের নির্দেশে ‘ছবি- ভিডিও তোলা নিষিদ্ধ’ বোর্ড

Date:

Share post:

সেন্ট্রাল ভিস্তা বা প্রধানমন্ত্রীর স্বপ্নের বাসভবন ঘিরে গড়ে ওঠা বিতর্কে ভীত কেন্দ্র এবার ওই সেন্ট্রাল ভিস্তার (Central vista Project) সামনে ঝুলিয়ে দিলো ‘ছবি ও ভিডিও তোলা নিষিদ্ধ’ বোর্ড (no Photography)৷ গোটা দেশ যখন করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে, তখনও কেন্দ্র সেন্ট্রাল ভিস্তা প্রকল্প তৈরির কাজ চালিয়ে যাচ্ছে৷ কেন্দ্রের নির্ধারিত সূচি অনুযায়ী, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের প্রথম যে কাজ চলছে, তা হলো প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি৷ আগামী বছরের মধ্যে এই বাসভবন তৈরি করতে নির্দেশ দিয়েছে মোদি সরকার৷ ওদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েই চলেছে বিরোধী শিবির৷ বিরোধীদের দাবি, এখনই বন্ধ হোক এই প্রকল্প৷ প্রকল্পের অর্থে তৈরি হোক ভ্যাকসিন, অক্সিজেন প্ল্যান্ট, ওষুধ৷ কিন্তু কেন্দ্র অনড়৷ কেন্দ্র বরং পাশাপাশি নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার জন্য ভিস্তায় প্রধানমন্ত্রীর বাসভবনের গায়েই বিশেষ নিরাপত্তা দলের হেডকোয়ার্টারও নির্মাণ করতে হবে একই সময়ে৷ স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তির আগেই অর্থাৎ আগস্ট মাসের আগেই সম্পূর্ণ প্রকল্প শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।

ধারাবাহিকভাবে এই প্রকল্পের বিরোধিতা করছেন বিরোধীরা।কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে বলেছিলেন, “সেন্ট্রাল ভিস্তা প্রকল্প হল অপরাধমূলক অপচয়। সরকারের উচিত ঔদ্ধত্ব্যকে সরিয়ে রেখে সাধারণ মানুষের জীবনের দিকে নজর দেওয়া।” দেশের বিরোধী নেতা- নেত্রীরা একযোগে মোদিকে চিঠি লিখে এই প্রকল্প তৈরির কাজ এখন বন্ধ রাখতেও বলেছেন৷

বিরোধীদের সমালোচনা বন্ধ করতে এবার সক্রিয় হলো কেন্দ্র ৷ প্রকল্পের আশেপাশের সব রাস্তা জুড়ে টাঙানো হল নতুন সাইনবোর্ড, যেখানে স্পষ্ট করে লেখা, “ছবি তোলা ও ভিডিও করা নিষিদ্ধ।” বিতর্কের ঝড় ওঠার পরই সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (CPWD ) তরফে ইন্ডিয়া গেটের কাছে যেখানে নির্মাণকাজ চলছে, সেখানে ‘ছবি তোলা নিষিদ্ধ’ এবং ‘ভিডিও করা নিষিদ্ধ’ বোর্ড লাগানো হয়েছে৷ CPWD এর কারন ব্যাখ্যা করেনি৷

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...