Saturday, June 27, 2026

মর্মান্তিক! করোনায় মৃত ছেলের দেহ আগলে বসে রয়েছেন পক্ষাঘাতগ্রস্থ বৃদ্ধা মা

Date:

Share post:

করোনায় মৃত ছেলে। আর তাঁর দেহ আগলে রয়েছেন কোভিড-১৯ আক্রান্ত পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধা মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুরের চন্দ্রপল্লি এলাকায়। স্থানীয় সূত্রে খবর পেতেই দরজা ভেঙে ঘরে ঢোকে ঠাকুরপুকুর থানার পুলিশ। এরপর মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যায় তারা। বৃদ্ধাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের কথায়, ওই ঘরে মা ও ছেলেই থাকতেন। দিন কয়েক আগে তাঁরা দুজনেই করোনা আক্রান্ত হন। সোমবার থেকে কোনও সাড়াশব্দ ছিল না। তাই সন্দেহ হতেই স্থানীয় পুলিশে খবর দেন এলাকার বাসিন্দারা। এরপর গতকাল খবর পেয়েই দরজা ভেঙে ঢোকে পুলিশ। তখনই এই মর্মান্তিক দৃশ্য দেখতে পাওয়া যায়।

অন্যদিকে অমানবিকতার ছবি উত্তরবঙ্গে। ছেলে করোনা আক্রান্তের হওয়ায় বাবা শ্বাসকষ্টে মারা গেলেও সৎকার করতে আসেনি প্রতিবেশীরা। ১৩ ঘণ্টা মৃতদেহ পড়ে থাকে বাড়িতেই। শেষে খবর পেয়ে এলাকায় যান ধূপগুড়ি শহর সভাপতি দেবদুলাল ঘোষ ও ডিওয়াইএফআই নেতা নির্মাল্য ভট্টাচার্য। পুরসভার ভাইস চেয়্যারম্যান রাজেশ সিং বলেন, কোভিড বিধি নিষেধ মেনেই দেহ সৎকার করা হবে।

অন্যদিকে, বালুরঘাটের বাসন্তীবাগানেও একই চিত্র। ১২ ঘণ্টার বেশি সময় ধরে বাড়িতেই পড়ে রইল মৃতদেহ। সংক্রমণের ভয়ে কেউই দেহ সৎকার করতে এগিয়ে আসেননি। পরিবার সূত্রের খবর, ৬৫ বছরের ঊষারানি সুত্রধর কোভিড পজিটিভ ছিলেন। তখন থেকেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। গতকাল রাত ১২ টা নাগাদ তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ স্বাস্থ্য দফতর ও পুর প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি।

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...