Saturday, April 4, 2026

বিজেপি নেতার কীর্তি, ঘুষের টাকা ফেরত দিতে না পেরে বাড়িতেই খুন!

Date:

Share post:

মালদার (Malda) গাজোলের ঘোষপাড়া এলাকার এক পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ দম্পতির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই দম্পতিকে খুনের অভিযোগে কৃষ্ণকমল অধিকারী নামে বিজেপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজোলের ধর্মতলা মোড়ের ঘোষপাড়ার বাসিন্দা স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণকমল অধিকারীর বাড়ি থেকেই উদ্ধার করা হয় দম্পতির ক্ষতবিক্ষত দেহ। মৃতদের পরিচয়ও জানা গিয়েছে। গৌতম সরকার (৩৫) এবং তাপসী সরকার (৩০) ।


ওই দম্পতির বাড়ি উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) ইটাহার থানা এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৮ মে ওই দম্পতিকে চাকরি দেওয়ার নাম করে মালদার গাজোলে নিয়ে যান কৃষ্ণকমল।
গত ৯ মে কৃষ্ণকমল বাড়ি ফিরলেও ওই দম্পতির কোনও খোঁজ মেলেনি। তাঁদের মোবাইলও সুইচড অফ ছিল বলে পরিবারের অভিযোগ। এর পর ১২ মে ওই বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা ।। ইটাহার থানায় দম্পতির আত্মীয়রা অভিযোগও দায়ের করেন। বৃহস্পতিবার বিকালে কৃষ্ণকমলের বাড়ি থেকে ওই দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।


অভিযুক্ত কৃষ্ণকমলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ । দম্পতির পরিবারের অভিযোগ, কৃষ্ণকমল তাপসীকে নার্সের চাকরি করিয়ে দেওয়ার নাম করে ৪ লক্ষ টাকা নিয়েছিল। ঘুষের টাকা গায়েব করতেই পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে ।

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...