Friday, June 5, 2026

‘কোভিড ভয় পাওয়ার মতো কোনও ভূত নয়’, করোনাকে হারিয়ে সুস্থ ১০৩ বছরের স্বাধীনতা সংগ্রামী

Date:

Share post:

যুদ্ধে করোনাকে হারিয়ে জয়ী বছর ১০৩ এর স্বাধীনতা সংগ্রামী এইচ এস দোরেস্বামী। বুধবার সুস্থ হয়ে তিনি বলেন, “কোভিড-১৯ ভয় পাওয়ার মতো কোনও ভূত নয়। আপনি যদি যথাযথ এবং সময়মত চিকিৎসা করান এবং যত্ন নেন নিজের শরীরের তবে এটি সহজেই হারিয়ে দিতে পারেন। আমি এর একটি ভাল উদাহরণ।”

 

গান্ধীজির অনুগামী এই স্বাধীনতা সংগ্রামীর বাড়ি বেঙ্গালুরুতে। পাঁচ দিন আগে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছিল। তবে জটিলতা না থাকলেও তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন ছিলেন শ্রী জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সেস অ্যান্ড রিসার্চ” হাসপাতালে। ওই হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জামাই বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ সি এন মঞ্জুনাথ তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। এইচ এস দোরেস্বামী বুধবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।

আরও পড়ুন-বেনজির জীবিকা সঙ্কট দেশে, দ্বিতীয় ঢেউয়ে শুধু এপ্রিলেই কর্মহীন ৭৪ লক্ষ

উল্লেখ্য, এইচ এস দোরেস্বামী ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি কারাবন্দি ছিলেন ১৪ মাস। এরপর থেকে “মাইসোর চলো” আন্দোলন সহ একাধিক আন্দোলনে অংশ নিয়েছিলেন দোরেস্বামী।

Advt

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...