Monday, April 6, 2026

গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল অসমের তিনসুকিয়া, মৃত ২

Date:

Share post:

আচমকা গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল অসমের(Assam) তিনসুকিয়া জেলা(Tinsukia district)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া জেলার ডিগবয়ের কাছেই তিংরাই বাজারে। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন আরো ২জন। জানা গিয়েছে, একটি হার্ডওয়্যারের দোকানের সামনেই বিস্ফোরণটি(blast) ঘটে। মৃত এক ব্যক্তি ওই দোকানের কর্মচারী, অন্যজন ক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জন ব্যক্তি বাইকে করে ওই বাজার এলাকায় আসে এবং দোকান লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। বিস্ফোরণের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দোকানটি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনাবাহিনী। বিস্ফোরণের পেছনে কোন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণে দায় স্বীকার করেনি কেউ।

আরও পড়ুন:শুভেন্দুর ঈদ মোবারক! সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিলেন হিন্দু-মুসলমানরা

এ ঘটনায় ইতিমধ্যেই বিবৃতি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। তিনি জানান, ‘ডিআইজিকে বলেছি ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে।’ পাশাপাশি এ ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা ঘটনা জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে। বিস্ফোরণ প্রসঙ্গে, তিনসুকিয়ার ডেপুটি কমিশনার দিগন্ত সইকিয়া জানিয়েছেন, একটা গ্রেনেড বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করা গিয়েছে। এব্যাপারে আরও তথ্য অনুসন্ধান করা হচ্ছে। উল্লেখ্য, দিন তিনেক আগে এই তিনসুকিয়াতেই একটি গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হয় ১২ বছর বয়সী এক কিশোরের।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...