Friday, April 3, 2026

শক্তি বাড়িয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তৌকতাই, সর্তকতা জারি মৌসম ভবনের

Date:

Share post:

একদিকে করোনার প্রকোপ ভয়াবহ আকার নিয়েছে দেশে। এই পরিস্থিতিতে গোদের ওপর বিষফোঁড়ার মত ভারতের উপকূল লক্ষ্য করে ধেয়ে আসছে এক প্রলয়ংকারী ঘূর্ণিঝড়(cyclone)। আরব সাগরে(Arabian sea) তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর(weather office)। অনুমান করা হচ্ছে আগামী মঙ্গল বা বুধবার তৌকতাই নামের এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে গুজরাট(Gujarat) উপকূলে।

ঘূর্ণিঝড়টির ভয়াবহতাকে আঁচ করে ইতিমধ্যেই প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে গুজরাটে। রাজ্যজুড়ে সর্তকতা জারি করে দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে আগামীকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উত্তর উত্তরপশ্চিম দিকে গুজরাত উপকূলের দিকে এগোবে। এবং এই ঘূর্ণিঝড়ের কারণে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র ও গোয়ায়। ঘূর্ণিঝড়কে নজর রেখে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্র মাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যারা সমুদ্রে গিয়েছে অবিলম্বে তাদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...