Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর জামিন খারিজের আর্জি জানিয়ে দেশদ্রোহিতার অভিযোগ গ্রেফতার অন্ধ্রের সাংসদ

Date:

Share post:

হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির(Jagan Mohan Reddy) জামিন বাতিলের আবেদন জানিয়েছিলেন তারই দলের এক সাংসদ। এরপরই দেশদ্রোহীতার অভিযোগে অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) সিআইডি(CID) শুক্রবার গ্রেফতার করল নরসপুরমের সাংসদ কানুমুরি রঘুরামা কৃষ্ণাম রাজুকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় অন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি সম্প্রতি জামিন পেয়েছেন আদালতে। এরপর সিবিআইয়ের বিশেষ আদালতে এই জামিন খারিজের আবেদন জানান ওই সাংসদ। দলের সাংসদদের এহেন কর্মকান্ডের পর রাজ্য সরকারের সম্মানহানিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে হায়দরাবাদের বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ(দেশদ্রোহীতা), ১৫৩এ ও ৫০৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:ধনকড়কে বেনজির তোপ দীনেশ বাজাজের, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা

এই গ্রেফতারের ঘটনার পর পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘শ্রী রাজুর বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণামূলক মন্তব্য ছড়ানো এবং সরকারের বিরুদ্ধে ঘৃণার প্রচারের অভিযোগ রয়েছে। দেখা গিয়েছে যে তিনি নিয়মিত নিজের ভাষণের মাধ্যমে পরিকল্পিতভাবে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়েছেন। সরকারকে এমনভাবে নানা ক্ষেত্রে আক্রমণ করেছেন, যাতে সাধারণ মানুষের আস্থা চলে যায়, সেই চেষ্টাও করেছেন।’ উল্লেখ্য, ২০১২ সালে ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহন রেড্ডি নামে হিসাব বহির্ভূত সম্পত্তির একটি মামলা দায়ের হয়। এর প্রেক্ষিতে গত ২৭ এপ্রিল সিবিআইয়ের বিশেষ আদালতে জামিন খারিজের আবেদন জানায় ওই সাংসদ।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...