Tuesday, April 7, 2026

নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ, নয়া রেকর্ড মৃতের সংখ্যায়

Date:

Share post:

রাজ্যে ভয়াবহ আকার ধারণ করছে করোনা সংক্রমণ। প্রতিদিন রেকর্ড গড়ছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই করোনা প্রতিরোধ করতে শনিবার রাজ্যে ‘প্রায় লকডাউন’ ঘোষিত হয়েছে। তবে সেই ঘোষণার দিনেই সামান্য স্বস্তি দিয়ে কিছুটা নিম্নমুখী হল দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। পাশাপাশি বেড়েছে সুস্থতার হারও। তবে উদ্বেগ বাড়িয়ে রেকর্ড গড়ল একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা।

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে, একদিনে নতুন করে ১৯ হাজার ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় সেরে উঠেছেন ১৯ হাজার ২১১ জন। সক্রিয় রোগীর আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮। সুস্থতার হার ৮৬. ৯৮ শতাংশ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জন। তবে রেকর্ড গড়ল মৃত্যুসংখ্যায়। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল ১৪৪ জনের, যা এতদিন পর্যন্ত সর্বোচ্চ।

সবচেয়ে শোচনীয় পরিস্থিতি উত্তর ২৪ পরগনা এবং কলকাতার। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় ৩,৯৫১ জন আক্রান্ত হয়েছেন। শহরেই মৃত্যু হয়েছে ৩০ জনের। সংক্রমণের হারে অবশ্য কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪,২৯৭ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের। দৈনিক সংক্রমণের পরিমাণ হাজার ছাড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায়।

আরও পড়ুন- কেরলে সময়ের আগেই বর্ষা, দক্ষিণবঙ্গেও এবছর রেকর্ড বৃষ্টির পূর্বাভাস

Advt

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...