Tuesday, April 7, 2026

টিকাকরণে অগ্রাধিকার পাবেন কারা, তালিকা প্রকাশ রাজ্যের

Date:

Share post:

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও জটিল আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। সংক্রমণ রুখতে শনিবার রাজ্যে ‘প্রায় লকডাউন’-এর ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের টিকাকরণ নিয়েও বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অগ্রাধিকার ভিত্তিতে কাদের টিকা দেওয়া হবে, তা ঠিক করে দিল রাজ্য সরকার। যাঁদের জনজীবনে বেশি থাকতে হয়, কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদের আগে টিকা দেওয়া হবে।

রাজ্যে লকডাউন ঘোষণা করা হলেও সরকারি নির্দেশ মেনে সাধারণ মানুষ যেভাবে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা পাচ্ছেন, তা চালু থাকবে। একনজরে দেখে নেওয়া যাক কারা রয়েছেন টিকা প্রাপকদের তালিকায়:-

১। সরকারি ও আধা সরকারি কর্মী। যাঁদের ভোট প্রক্রিয়ার সময় টিকা নেওয়া হয়নি। এর মধ্যে শিক্ষকরাও রয়েছেন।

২। জরুরি পণ্যে ডিলার, কর্মী। রেশন, কেরোসিন ও এলপিজি  ডিলার। পেট্রোল পাম্পের কর্মী।

৩। ট্যাক্সি, অটো, টোটো ও রিকশা চালক।

৪। সাংবাদিক

৫। আইনজীবী, মুহুরি, ক্লার্ক ও আদালতের কর্মী।

৬। যৌন কর্মী ও রূপান্তরকামী।

৭। হকার। পাবেন সংবাদপত্র বিক্রেতারা।

৮। শাক-সবজি, মুদিখানা, মাছ ও বাজারে অন্যান্য পণ্যের বিক্রেতারা।

৯। কোভিড স্বেচ্ছাসেবী।

১০। সামাজিক ও সংশোধন হোমের বাসিন্দারা।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১৯ হাজার ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় সেরে উঠেছেন ১৯ হাজার ২১১ জন। সক্রিয় রোগীর আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮। মৃত্যু হয়েছে ১৪৪ জনের, যা সর্বোচ্চ।

আরও পড়ুন- নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ, নয়া রেকর্ড মৃতের সংখ্যায়

Advt

 

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...