Tuesday, April 7, 2026

অফিস যাত্রীদের বাড়ি ফেরাতে শনিবার বিকেল থেকে ১০০ টি অতিরিক্ত বাস নামাল নবান্ন

Date:

Share post:

আগামিকাল থেকে রাজ্যে ১৫ দিনের লকডাউন (lockdown in West Bengal) । আর লকডাউন ঘোষণা হতেই বাড়ি ফেরার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে অন্যান্য জেলা এবং রাজ্যের বাসিন্দাদের মধ্যে। সবাইকেই আজ রাতের মধ্যেই কলকাতা থেকে শহরতলি বা অন্য রাজ্যে ফিরতে হবে । কারণ কাল সকাল ছটা থেকে লকডাউন বিধি চালু হয়ে যাবে । স্বাভাবিকভাবেই মহানগরের (from Kolkata to other district)প্রতিটি বাস-ট্যাক্সি এবং অটো স্ট্যান্ডে ভিড় উপচে পড়ছে। এমনটা যে হতে চলেছে, সেই অনুমান ছিলই রাজ্য সরকারের(nabanna)। তাই এই পরিস্থিতি মোকাবিলায় নবান্ন শনিবার সন্ধ্যা থেকে ১০০ টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।নবান্ন সূত্রে খবর, ১০০ টি অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। হাওড়া স্টেশন থেকে এই বাসগুলি ছাড়বে। রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই এই বাসগুলি যাবে। এর পাশাপাশি বেসরকারি সংগঠনকেও আপাতত কয়েকটি অতিরিক্ত বাস চালাতে বলা হয়েছে।

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...