Tuesday, April 7, 2026

কেরলে সময়ের আগেই বর্ষা, দক্ষিণবঙ্গেও এবছর রেকর্ড বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

নিয়ম ভেঙে এবছর সময়ের আগেই বর্ষার ঢুকছে ( monsoon comes in Kerala before time) কেরলে। সাধারণত প্রতি বছর ১লা জুন বর্ষা আসে কেরলে। তারপর বাংলায় ঢোকে বর্ষার মৌসুমী বায়ু। কিন্তু মৌসম ভবন (Mausam bhawan) জানিয়েছে এ বছর সমস্ত প্রথা ভেঙে বেশ খানিকটা আগেই দক্ষিণ ভারতে (South India)ঢুকছে বর্ষা । চলতি মাসের ৩১ তারিখ, অর্থাৎ ৩১ মে সরকারিভাবে বর্ষা ঢুকছে কেরলে। যদিও আবহাওয়াবিদদের মতে কেরলে সময়ের আগেই বর্ষা আসে মানে কিন্তু বাংলাতেও(West Bengal) যে এমনটা ঘটবে তা নয়। যদিও কলকাতা এবং সন্নিহিত বেশ কয়েকটি জেলায় মাত্র কয়েকদিন আগেই প্রবল বৃষ্টি হয়েছে। অনেকেরই ধারণা হয়েছে যে এবার হয়তো বর্ষাকাল শুরু হয়ে গেল। কিন্তু হাওয়া অফিস সেই ধারণা একেবারেই ভুল বলে জানিয়েছে। ওই বৃষ্টি ছিল স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে। এর সঙ্গে বর্ষার বৃষ্টির কোনও সম্পর্ক নেই। বরং কেরলে দ্রুত বর্ষা এসে যাওয়ায় বাংলায় বর্ষার আগমন কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে একই সঙ্গে মৌসম ভবন জানিয়েছে এবছর বর্ষায় রেকর্ড পরিমান বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বর্ষাকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...