Monday, April 6, 2026

এবার সম্পূর্ণ লকডাউনের পথে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য সিকিম

Date:

Share post:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) আছড়ে পড়ছে গোটা দেশজুড়ে। প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। এই ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলায় এবার পূর্ণাঙ্গ লকডাউনের (Lockdown) পথে হাঁটল উত্তর-পূর্বের (North-East) পাহাড়ি রাজ্য সিকিম (Sikkim)। আগামী ১৭ মে থেকে ২৪ মে পর্যন্ত দেশের অন্যতম সেরা এই পর্যটন রাজ্যে (Tourism State) জারি থাকবে লকডাউন।

সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন পর্বে বন্ধ থাকবে রেশন দোকান, ব্যবসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, রাজ্য সরকারের অফিস, সরকারি সংস্থা, জিম, মার্কেট এবং সমস্ত কারখানা। দুধের দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত। এছাড়া ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, অক্সিজেন উৎপাদনকারী ইউনিটগুলি এবং করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত বাকি সমস্ত কিছু অবশ্য খোলা থাকবে জরুরিকালীন অবস্থায়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের গাড়ি চলাচলেও কোনও নিষেধাজ্ঞা থাকছে না। জরুরি চিকিৎসার ক্ষেত্রে কমার্শিয়াল এবং প্রাইভেট গাড়িগুলিকে চলাচলের জন্য অনুমতি প্রয়োজন হলেও ভ্যাকসিনেশন কেন্দ্রগুলি খোলা থাকবে।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবিয়োগ, করোনায় মৃত্যু অসীম বন্দ্যোপাধ্যায়ের

Advt

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...