Tuesday, April 7, 2026

আর দু তিন ঘন্টার মধ্যেই সুপার সাইক্লোনে পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় টাউকটে

Date:

Share post:

আর মাত্র ঘন্টা দুই তিনেক। তারপরেই প্রবল শক্তি অর্জন করে সুপার সাইক্লোনে ( super cyclone taukote) পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড় টাউকটে। আবহাওয়া দফতর জানিয়েছে আরব সাগরে ( Arabian sea) তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি প্রবল সাইক্লোনে পরিণত হয়ে আরও শক্তি বাড়াচ্ছে। সম্ভবত মঙ্গলবারই সেই ঝড় গুজরাটের উপকূলে(seaside of Gujarat) আছড়ে পড়তে পারে। সুপার সাইক্লোন এর তাণ্ডব থেকে বাসিন্দাদের রক্ষা করার জন্য মোট পাঁচটি রাজ্যে প্রস্তুত রয়েছে এনডিআরএফের ৫০টি টিম। নজরে রয়েছে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট ও মহারাষ্ট্র। ঝড়ের প্রভাবে মুষলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির জেরে বন্যা হতে পারে।, নামতে পারে ধস। হাওয়া অফিস জানিয়েছে কেরল, কর্ণাটক ও গোয়ায় রবিবার পর্যন্ত চলবে সেই বৃষ্টি। গুজরাটে বুধবার পর্যন্ত চলবে বৃষ্টির দাপট। গুজরাত ও দিউ উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন পূর্বাভাসে জানাচ্ছে যে মঙ্গলবার দুপুরে গুজরাট উপকূলের পোরবন্দর, নালিয়া উপকূল পেরিয়ে যাবে সেই ঝড়। ফলে মৎস্যজীবীদের দ্রুত উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।মৌসম ভবনের আশঙ্কা, টাউকটে যে ভাবে শক্তি বাড়াচ্ছে তাতে গতির নিরিখে আম্ফানকে হারিয়ে দিতে পারে । ঘূর্ণিঝড় টাউকটে ১৭ থেকে ১৮ মে সুপার সাইক্লোনের আকার নিয়ে আছড়ে পড়তে পারে।

Related articles

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...