Tuesday, March 31, 2026

হাসপাতালে বেড নেই, নিজের বাড়িতেই করোনা চিকিৎসা কেন্দ্র গড়লেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

করোনা সংক্রমন (corona pandemic)। আর প্রয়োজনের তুলনায় চিকিৎসাকেন্দ্র কম।তাই নিজের বাড়িতেই কোভিড (Covid centre) সেন্টার তৈরি করলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই (home minister of Karnataka )। এই করোনা চিকিৎসা কেন্দ্রে রয়েছে ৫০ টি বেড। সেই সঙ্গে অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই এখানে অক্সিজেন কনসেনট্রেটর (oxygen concentrator)বসানো হবে। রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়ে আসা হয়েছে। রাজ্যের সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশে ও তত্ত্বাবধানে চলবে এখানকার চিকিৎসা ব্যবস্থা। এমনটাই জানানো হয়েছে। কর্নাটকের হাভেরি জেলার শিগগাঁওয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি। বেডের চাহিদা মেটাতে নিজের বাড়িকেই কোভিড কেয়ার সেন্টার বানিয়ে বেশ সারা ফেলে দিয়েছেন দেশজুড়ে বাসবরাজ বোম্মাই (basabraj bommai)।

 

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...