Friday, June 26, 2026

করোনা পরিস্থিতিতে একই দিনে বন্ধ করে দেওয়া হল কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির

Date:

Share post:

তারকেশ্বর মন্দির (Tarakeswar Mandir)ও বেলুড় মঠ (Belur math)আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার একই দিনে একই দিনে পরপর বন্ধ হয়ে গেল কালীঘাট (Kalighat mandir)এবং দক্ষিণেশ্বর মন্দিরও (Dakshineswar mandir)। রাজ্যজুড়ে করোনা সংক্রমণ(shutdown due to Corona pandemic) ক্রমেই বাড়ছে। আজ অর্থাৎ রবিবার থেকে আগামী ১৫ দিনের জন্য গোটা রাজ্য কার্যত লকডাউন করে দেওয়া হলো । আর এই করোনা সংকটকালীন পরিস্থিতির কারণে ভক্তদের মঙ্গলের কথা ভেবে মন্দির বন্ধ রাখা হচ্ছে । ভক্তদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। কালীঘাট মন্দিরের তরফে। কালীঘাট মন্দির বন্ধের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফেও একই সিদ্ধান্ত নেওয়া হয়। দুই মন্দির কমিটির তরফেই জানানো হয়েছে আপাতত অনির্দিষ্টকালের জন্য ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকবে। তবে ভক্তদের জন্য বন্ধ রাখা হলেও মন্দিরের নিত্য পূজা কর্ম যেমন চলার  তেমনটাই চলবে। কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...