Monday, June 8, 2026

আর লাইন দিতে হবে না, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে পরবর্তী ডোজের দিন

Date:

Share post:

করোনা ভ্যাকসিন (Corona vaccination) নেওয়ার জন্য চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হচ্ছেন নাগরিকরা। রোজই কোথাও না কোথাও ভ্যাকসিনের নেওয়াকে কেন্দ্র করে অশান্তি খবর আসছে। এই অসুবিধা দূর করতে এগিয়ে এলো রাজ্য সরকার(West Bengal)। রাজ্যের পক্ষ থেকে বিশেষ একটি হোয়াটসঅ্যাপ নম্বর(special WhatsApp number) চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলে বা মেসেজ পাঠালেই জানা যাবে ভ্যাকসিন পাওয়ার সঠিক দিন ও সময়। তাই আর লাইন দেওয়ার প্রয়োজন নেই। পুর প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ(firhad hakim) হাকিম এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ঘোষণা করলেন। নম্বরটি হল ৮৩৩৫৯৯৯০০০।

কলকাতা পুরসভা ও রাজ্য স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তিনটি তথ্য দিতে হবে। আবেদনকারীর নাম, বয়স, কবে প্রথম ডোজ নিয়েছেন তা জানাতে হবে। তারপরেই জানিয়ে দেওয়া হবে পরের ডোজটি কবে কোথায় দেওয়া হবে। আপাতত শহরের তিনটি জায়গায় এ ভাবে ভ্যাকসিন দেওয়া হবে। সাউথ সিটি স্কুল, রক্সি সিনেমা ও বিধান শিশু উদ্যান। শুধুমাত্র ৪৫ বছরে বেশি বয়সীরাই এই সুযোগ পাবেন। এদিন ফিরহাদ হাকিম বললেন, কেন্দ্রের কাছে তিন কোটি ভ্যাকসিন চাওয়া হয়েছিল। সেই ভ্যাকসিন পেলে কলকাতাকে মাস্ক-ফ্রি করে দেওয়া যেত। কিন্তু প্রতি পদক্ষেপে কেন্দ্র সরকারের অসহযোগিতার কারণে রোগ এবং ভোগান্তি দুই ই বাড়ছে।

Advt

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...