Tuesday, March 24, 2026

ঘূর্ণিঝড় টাউকটের জেরে বিপর্যস্ত গোয়ার উপকূল, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অমিত শাহ

Date:

Share post:

শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাউকটে(Taukte)। তার দাপট ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে কর্নাটক(karnatak), কেরল(Kerala), গোয়ার(Goa) মতো রাজ্যগুলিতে। ঘূর্ণি ঝড়ের দাপটে কর্নাটকে এখনো পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গোয়াতে ভেঙে পড়েছে প্রচুর ঘরবাড়ি গাছপালা। গুরুতর এই পরিস্থিতিতে যে সমস্ত রাজ্যগুলিতে এই ঝড়ের প্রভাব পড়বে সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।

দুর্যোগ পরিস্থিতির গুরুত্ব বুঝে বহু আগে থেকেই সতর্ক করা হয়েছিল সমস্ত রাজ্যগুলিকে। শনিবার পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর রবিবার গুজরাট মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও দমন দিউ দাদার প্রশাসকদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই ঝড়ের ধ্বংসাত্মক ক্ষমতাকে গুরুত্ব দিয়ে আগেই সতর্ক হয়ে গিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই ১০০টি উদ্ধারকারী দল কাজ করছে কেরল, কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র ও গোয়ায়।

আরও পড়ুন:কোভিড চিকিৎসায় বা ভ্যাকসিন পেতে আর বাধ্যতামূলক নয় আধার কার্ড, জানিয়েছে কেন্দ্র

দেশের গুরুতর করোনা পরিস্থিতির মাঝে এই ঝড় যে আরো বিপদ বয়ে আনতে পারে তা অনুমান করে শনিবারই প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়েছিলেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও যাতে করোনা টিকার কোনো ক্ষতি না হয় সে ব্যবস্থা আগাম করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি জানানো হয়েছিল করোনা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এদিকে জানা গেছে, আগামী ১২ ঘণ্টায় নিজের শক্তি আরো বাড়াবে এই ঘূর্ণিঝড়। ফলে এই ১২ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছে মৌসম ভবন।

Advt

Related articles

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...