Monday, April 13, 2026

‘আমাকেও গ্রেফতার করুন’, টুইটারে সরব হলেন রাহুল গান্ধী

Date:

Share post:

নরেন্দ্র মোদির সমালোচনা করে দিল্লিতে পোস্টার (Covid poster) লাগানোয় ১৭ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আর ওই গ্রেফতারির প্রতিবাদে সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। টুইটারে কংগ্রেস সাংসদ লিখেছেন “আমাকেও গ্রেফতার করুন”(arrest me too)৷

পাশাপাশি নিজের টুইটার হ্যাণ্ডেলে রাহুল গান্ধী ছবির বদলে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন, “মোদিজি, আমাদের দেশের বাচ্চাদের জন্য চিহ্নিত ভ্যাকসিন কি বিদেশে পাঠিয়েছেন?” এর সঙ্গেই টুইটে রাহুল গান্ধী হিন্দি ও ইংরেজিতে লিখেছেন, “আমাকেও গ্রেফতার করুন”।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। ওদিকে, এই পরিস্থিতিতেই মোদি সরকার টিকা বিদেশে পাঠিয়েছে, আর তা নিয়ে চলছে তুমুল সমালোচনা।

এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সমালোচনা করে পোস্টার লাগানোর ঘটনায় কমপক্ষে ১৭ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ৷ ওদিকে পোস্টার নিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, পোস্টার সম্পর্কিত ঘটনায় ১৮৮ ধারা অনুযায়ী, ২১টি মামলা নথিভুক্ত করা হয়েছে৷ এই সম্পর্কিত ঘটনায় যদি আরও অভিযোগ আসে তবে FIR-এর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। দিল্লির বিভিন্ন জায়গায় যে পোস্টার লাগানো হয়েছিল তাতে লেখা ছিল, “মোদিজি আমাদের বাচ্চাদের ভ্যাকসিন কেন বিদেশে পাঠিয়ে দিয়েছেন?” পোস্টারের ওই লেখাই কালো ব্যাকগ্রাউন্ডে টুইটারে শেয়ার করেছেন রাহুল গান্ধী ৷

আরও পড়ুন- অক্সিজেন-রেমডেসিভির থেকে ১০০ টাকার দেশি, কালোবাজারির বিরুদ্ধে সরব মদন

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...