Wednesday, June 24, 2026

টিকা কিনতে গ্লোবাল টেন্ডার ডাকার সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

কোভিড সংক্রমণে মৃত্যু কমাতে দ্রুত টিকাকরণ কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য সরকার।
মোদি সরকারের ওপর ভরসা রাখছে না রাজ্য সরকার। এমনকি শুধুমাত্র দেশীয় টিকা উৎপাদন সংস্থাগুলির ওপরও আর ভরসা রাখছে রাজ্য ।  এর জন্য গ্লোবাল টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যেখানে অংশ নিতে পারবে দেশবিদেশের টিকা উৎপাদন সংস্থাগুলি। তাঁদের কাছ থেকেই প্রয়োজনীয় টিকা কিনবে রাজ্য। তারপর তা বিনামূল্যে দেওয়া হবে রাজ্যবাসীকে।

মুখ্যমন্ত্রী গত বছর থেকেই বার বার জানিয়ে আসছেন রাজ্যের সব বাসিন্দাকেই বিনামূল্যে টিকা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি বজায় রাখতে বদ্ধপরিকর তিনি ।

দেশের সংস্থাগুলি টিকা উৎপাদন শুরুর আগেই গতবছর থেকেই রাজ্য সরকার কেন্দ্রের মোদি সরকারের কাছ থেকে অনুমতি চাইছিল যাতে সরাসরি দেশ বিদেশের সংস্থাগুলির কাছ থেকে রাজ্য সরকার টিকা কিনে নিতে পারে। কিন্তু কিছুতেই সেই অনুমতি দেয়নি মোদি সরকার।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ২-১ দিনের মধ্যেই রাজ্য সরকার গ্লোবাল টেন্ডার ডাকবে টিকা কেনার জন্য। সেই টেন্ডারে যে সব টিকা উৎপাদন সংস্থাগুলি অংশ নেবে তাঁদের কাছে রাজ্য সরকার জিজ্ঞাসা করবে তাঁরা কত দামে রাজ্য সরকারকে কত টিকা সরবরাহ করতে পারবে। সেই তথ্য হাতে এলেই রাজ্য সরকার ঠিক করবে কোন সংস্থার কাছ থেকে কত টিকা কেনা হবে। তবে বিশেষজ্ঞদের মত, এই টিকা নিলেই যে কোভিড হবে না, তা বলা যাচ্ছে না , সংক্রমণে মৃত্যুর হার কমবে।

Advt

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...