Wednesday, June 24, 2026

লা লিগা শেষ হলেই রিয়াল মাদ্রিদ ছাড়তে চলেছেন জিদান, দাবি স্প্যানিশ মিডিয়ার

Date:

Share post:

স্প্যানিশ মিডিয়ায় শিরোনামে জিনেদিন জিদান (Zinedine Zidane)। লা লিগা (La Liga) শেষ হলেই নাকি  রিয়াল মাদ্রিদ (Real Madrid) ছাড়তে চলেছেন তিনি। স্প্যানিশ মিডিয়ায় এমনই খবর জিদানকে নিয়ে।

স্প‍্যানিশ মিডিয়ায় দাবি,  সেভিয়া ম্যাচের পরই নাকি ড্রেসিংরুমে ফিরে ফুটবলারদের জিদান বলেছিলেন, তিনি আর থাকছেন না। আবার কোন কোন সংবাদমাধ্যম বলছে, ম্যাচের আগের দিন অনুশীলনে নাকি টিমের সিনিয়র প্লেয়ারদের ডেকে ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন জিদান।

রবিবার অ‍্যাথলেতিকো বিলবায়োর বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে শনিবার সাংবাদিক সম্মেলনে জিদানের কিছু মন্তব্য ক্লাব ছাড়ার ইঙ্গিত দেয়। জিদান বলেন, “জানি কাল কী হবে! তবে এখনও আমি আছি টিমের সঙ্গে। আর আমার টিম রবিবার একটা ম্যাচ খেলতে নামছে। পরের সপ্তাহেও একটা ম্যাচ আছে। তার পর কী হবে, কেউ বলতে পারে না। টিমটার নাম তো রিয়াল মাদ্রিদ।”

জিদানের এমন মন্তব্যের পরই রিয়াল ছাড়ার ইঙ্গিত আরও স্পষ্ট বলেই ধরছে ফুটবল মহল।

আরও পড়ুন:করোনার কারণে প্রাক বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল উত্তর কোরিয়া

Advt

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...