Wednesday, June 24, 2026

গঙ্গায় ভেসেছে করোনা রোগীর মৃতদেহ, স্বীকার করেছে যোগী-প্রশাসন

Date:

Share post:

কিছুদিন আগেই মর্মান্তিক কিছু ছবি উঠে আসছিল দেশের বেশ কিছু রাজ্য থেকে। উত্তর প্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মতো রাজ্যে গঙ্গার পাড়ে জমা হচ্ছিল শয়ে শয়ে মৃতদেহ। পচা গলা মৃতদেহ। স্থানীয় বাসিন্দাদের মতে, সে সব মৃতদেহগুলি করোনা আক্রান্ত রোগীর। বিহার প্রশাসন দাবি করেছিল, এই মৃতদেহগুলি উত্তর প্রদেশ থেকে ভেসে এসেছে। কোভিড রোগীর মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে এ কথা কোনও মতে মেনে নেয়নি যোগী সরকার। তবে শেষ পর্যন্ত স্বীকার করেছে যোগী সরকার। গঙ্গায় ভেসে আসা দেহগুলি কোভিড রোগীদের মৃতদেহ বলেই স্বীকার করেছে সে রাজ্যের প্রশাসন। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি যোগী আদিত্যনাথের রাজ্য।

আরও পড়ুন-ফের দেশে ‘স্পুটনিক ভি’, ভারতের জন্য বার্ষিক ৮৫ কোটি ভ্যাকসিন তৈরির লক্ষ্য : রাশিয়া

এক সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তর প্রদেশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক মনোজ কুমার সিং বলেছেন, “করোনায় মৃত বেশ কিছু ব্যক্তির দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়।” তিনি আরও জানিয়েছেন, ‘সংক্রমণের ভয়ে অনেক ব্যক্তি তাঁদের পরিবারের মৃতদেহ হাসপাতালে কিংবা রাস্তাতেই ফেলে রেখে চলে গিয়েছেন।’ মনোজ কুমার জানিয়েছেন, গাজিপুরের কাছে গঙ্গায় ফেলে দেওয়া কয়েকটি দেহের কোভিড রিপোর্ট এখনও আসেনি। দেহগুলিতে পচন ধরে যাওয়ায়, সেগুলি আদৌ করোনা আক্রান্ত ছিল কিনা, তাও বুঝে ওঠা মুশিকল হয়ে পড়ছে।

জানা গিয়েছে, গত ১৪ মে এই বিষয়টি লিখিত আকারে জেলা প্রশাসকদের জানিয়েছেন ওই আধিকারিক। ইতিমধ্যেই বিহার, উত্তর প্রদেশে থেকে মৃতদেহ পশ্চিমবঙ্গে ভেসে আসতে পারে, এই আশঙ্কা করে তৎপর বাংলার প্রশাসন। মালদহের গঙ্গার ঘাটগুলিতে শুরু হয়েছে নজরদারি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন।

Advt

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...