Tuesday, June 23, 2026

নারদ-মামলা অন্য রাজ্যে নিতে রাতেই হাইকোর্টে আবেদন CBI-এর

Date:

Share post:

বিতর্কিত নারদ-মামলা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনও রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানিয়ে সোমবার রাতেই CBI হাইকোর্টে পা রেখেছে৷

চার নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সোমবারের যাবতীয় ঘটনা এবং অশান্তির কথা উল্লেখ করে CBI এই মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে আবেদন জানিয়েছে। সূত্রের খবর, তিনি বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সে এই মামলা শুনছেন৷
তবে, জামিন পাওয়া ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন CBI জানায়নি, যদিও এমন কথাই শোনা গিয়েছিলো৷
CBI এখন মামলাটি অন্য রাজ্যে সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে।
CBI সোমবার রাতেই হাইকোর্টে এক অভিযোগ পত্র পেশ করে বলেছে,
নারদ-মামলায় ৪ জনকে গ্রেফতারের পরে শহর ও রাজ্যজুড়ে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে এখানে মামলা চালিয়ে যাওয়া সম্ভব নয়৷ নিজাম প্যালেস এলাকায় যেখানে CBI-এর দফতর, সেখানেও বিশৃঙ্খলা তৈরি হয়েছিলো৷ এর পর আর এ রাজ্যে মামলার শুনানি চালানো সম্ভব নয়৷

এই আর্জির ভার্চুয়াল শুনানি এখন চলছে৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এই মামলাটি এখন শুনছেন৷
প্রসঙ্গত, এ দিনই ধৃত ৪ নেতাকে CBI জেল হেফাজতে চাইলেও সেই আবেদন খারিজ করে দেয় CBI-এর বিশেষ আদালত৷ CBI এর ফলে বিপাকে পড়ে৷ ব্যাকফুটে চলে যায়। এ বার গোটা মামলাটাই অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে৷

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...