Tuesday, June 23, 2026

সিবিআইয়ের পদক্ষেপের কড়া নিন্দায় সিপিএম

Date:

Share post:

নারদকাণ্ডে (narada case) সোমবার সকালে লকডাউনের মধ্যেই প্রায় ফিল্মি কায়দায় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই (cbi)। পরে আদালতে সকলে জামিন পেলেও দিনভর এই ঘটনা নিয়ে হুলুস্থুল শুরু হয়ে যায়। কোভিড (covid) পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সিবিআইয়ের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে এদিন বিবৃতি দিয়েছে সিপিএম (cpm) রাজ্য কমিটি।

সিপিএমের বিবৃতিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার নিজেদের সীমাহীন ব্যর্থতা ঢাকতে এবং নজর অন্য দিকে ঘোরাতেই এই পদক্ষেপ করেছে। ২০১৬ সালে শুরু হওয়া তদন্তের এত বছর পর করোনাকালের মধ্যে চার হেভিওয়েট রাজনীতিকের এই গ্রেফতারি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও কটাক্ষ করা হয়েছে। যদিও একইসঙ্গে মহামারি পরিস্থিতিতে শাসকদলের কর্মী সর্মথকদের বিক্ষোভ এবং জমায়েতেরও নিন্দা করেছে বামেরা। সিপিএম রাজ্য কমিটির পক্ষ থেকে আরও বলা হয়, এই মুহূর্তে করোনার মোকাবিলা করাই প্রধান কাজ। রাজ্যের মানুষ যে বিজেপিকে চায় না সেটা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট হয়ে গিয়েছে।

Advt

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...