Tuesday, June 23, 2026

জামিনের পরেও সুব্রত, ফিরহাদ, মদন, শোভনকে আটকে রেখে উত্তেজনা বাড়াল সিবিআই

Date:

Share post:

চরম নাটক সারাদিন। মিটল না রাতেও। সকালে গ্রেফতার হয়ে সন্ধ্যায় নারদা কাণ্ডে জামিন পান সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। কিন্তু নিজাম প্যালেসে সিবিআই তাদের হেফাজত থেকে ছাড়ল না চারজনকে। যুক্তি, আগামিকাল হাই কোর্টে যাচ্ছে সিবিআই। সেখানে কোর্টের রায় দেখেই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।

জামিন পাওয়ার পরেও মুক্তি না পাওয়ায় ট্যুইট করেন ফিরহাদ কন্যা শাব্বা হাকিম। তিনি লিখেছেন, জামিন হয়ে যাওয়ার পরেও বেআইনিভাবে সিবিআই আটকে রেখেছে সুব্রত, ফিরহাদ, মদন ও শোভনকে। এই ঘটনায় স্পষ্ট, কোর্টের রায়কে তারা অসম্মান করছে। ফলে রাতেও নিজাম প্যালেস জুড়ে উত্তেজনা চরমে। জামিনে পরিস্থিতি শান্ত হবে মনে হলেও সিবিআই পালটা পদক্ষেপ করে নিজেদের অবস্থানকে যথার্থ প্রমাণে ব্যস্ত। ফলে আগামিকালও চরম উত্তেজনা থাকবে নিশ্চিত।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...