Saturday, April 4, 2026

চিনের উপহার দেওয়া ৫ লাখ টিকা এলো দেশে

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে মরিয়া চিন।
গত ২ দিন আগে চিনা কূটনীতিকের এক বক্তব্যে উত্তেজনা শুরু হয় দুই দেশের মধ্যেই।

এরই মাঝে চিনের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া করোনা ভাইরাসের পাঁচ লাখ  টিকা ঢাকায় পৌঁছেছে।
অনেকেই এটাকে টিকা কূটনীতির কথা বলছেন।
বুধবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে টিকা দেশে আসে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে টিকা তুলে দেন ঢাকায় চিনের রাষ্ট্রদূত লি জিমিং।

গত ৭ মে চিনা কোম্পানি সিনোফার্মের তৈরি এই করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এ টিকা ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে।

উপহারের জন্য চিনকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন, ”চিনের টিকা বাংলাদেশে পৌঁছে গেছে। আমরা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলাম। আমরা চিনের সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য।
”চিনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সহযোগিতার বন্ধন রয়েছে। পদ্মাসেতু, কর্ণফুলী টানেলসহ বড় বড় প্রকল্পে তারা আমাদের সহযোগিতা দিচ্ছে। এখন টিকা নিয়ে পাশে দাঁড়াচ্ছে।”

উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চিনকে বাংলাদেশের পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জাম পাঠানোর কথা স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরাও তাদের পাশে দাঁড়িয়েছি, উহানে করোনাভাইরাস দেখা দেওয়া এবং সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর। তার বিপরীতে তারা আজকে সহযোগিতা করল।”

যে পাঁচ লাখ টিকা চিন পাঠিয়েছে, তা দুই ডোজ করে আড়াই লাখ মানুষকে দেওয়া যাবে জানিয়ে জাহিদ মালেক বলেন, “এটা আমাদের দুদিনেই লেগে যাবে।

”এর বাইরে আমরা চিনের কাছ থেকে আরও টিকা চাই। চিনের রাষ্ট্রদূত বলেছেন, ডিসেম্বর নয়, জুন-জুলাইয়ের দিকে তারা আমাদের আরও টিকা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমরা পর্যায়ক্রমে এই টিকা চাই।”

চিনকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানে টিকার ‘যৌথ উৎপাদনের’ সম্ভাবনার প্রসঙ্গ তোলেন বিদেশ মন্ত্রী মোমেন।
তিনি বলেন, “আমাদের খুব ভালো ভালো ওষুধ কোম্পানি রয়েছে। কাঁচামাল এনে আমরা এখানে যৌথভাবে উৎপাদন করতে পারি, যা উভয় দেশের জন্য লাভজনক হতে পারে।”

রাষ্ট্রদূত লি জিমিঙ বলেন, “পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা করোনাভাইরাস মহামারী মোকাবেল করে যাব। আশা করি, এর মাধ্যমে আমরা প্রাণঘাতি এই ভাইরাসকে সমূলে উৎপাটন করতে পারব।”

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...