Wednesday, June 24, 2026

করোনা রোগীর সেবায় নিযুক্ত স্বাস্থ্যকর্মীদের খাওয়ানোর দায়িত্ব নিলেন শেফ সঞ্জীব কাপুর

Date:

Share post:

করোনা ( Corona pandemic) আতঙ্কে ত্রস্ত এবং বিধ্বস্ত গোটা দেশ। ভ্যাকসিন নেই । হাসপাতালে বেড নেই। অক্সিজেন নেই । পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই। এই চরম অব্যবস্থার মধ্যে করোনা রোগী এবং তাদের পরিবার-পরিজনরা কার্যত দিশাহারা। বলিউডের বহু তারকা ইতিমধ্যেই করোনা রোগীদের দিকে নানাভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন। এবার এগিয়ে এলেন দেশের সেলিব্রিটি শেফ সঞ্জীব (celebrity chef Sanjeev Kapoor) কাপুর। আন্তর্জাতিক মানের শেফ তথা ওয়ার্ল্ড সেন্টার কিচেনে কর্মরত জোস অ্যান্ড্রেসের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ শুরু করতে চলেছেন সঞ্জীব। তাঁরা ভারতের সাতটি শহরে বিনামূল্যে স্বাস্থ্যকর্মীদের (they will serve food for health workers) খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলেন। মুম্বই, আমেদাবাদ, দিল্লি, কলকাতা, গুরগাঁও, গোয়া, হায়দরাবাদ শহরে ১০ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মীর কাছে খাবার পোঁছে দেওয়ার জন্য তৈরি সঞ্জীবের টিম।

কিন্তু শুধু স্বাস্থ্য কর্মীদের জন্য কেন? সঞ্জীব জানালেন, স্বাস্থ্যকর্মীরা একেবারে সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে নিরন্তর লড়াই করছেন। দীর্ঘদিন পরিবার-প্রিয়জনদের সঙ্গে হয়তো দেখাও হচ্ছে না তাঁদের। পর্যাপ্ত, সুষমএবং পুষ্টিকর খাবার না হলে তাঁদের শরীর ভেঙে পড়বে। তাই তাঁদের খাবারের জন্য উদ্যোগী হলেন সঞ্জীব। এই উদ্যোগে সামিল তাজ হোটেলও। যদিও সঞ্জীবের এই উদ্যোগ এবার নতুন নয় । গত বছর ২০২০-র লকডাউবনের সময় কস্তুরবা, কেইএম এবং সিওন হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলেন সঞ্জীব এবং তাঁর টিম। এ বছর আরও বড় আকারে উদ্যোগ নেওয়া হল।

Related articles

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...