Friday, June 26, 2026

‘মুখ্যমন্ত্রী নিজেই তো আইন ভাঙছেন’, সুর চড়িয়ে মমতার বিরুদ্ধে FIR দিলীপের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। শুধু সুর চড়ানোই নয়, মুখ্যমন্ত্রী আইন ভাঙছেন এই অভিযোগ এনে সোমবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় FIR করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের বক্তব্য, ‘মুখ্যমন্ত্রীর স্বভাব যেখানে সেখানে গিয়ে বসে পড়ার, অরাজকতা সৃষ্টি করার। উনি গায়ের জোরে সবকিছু করার চেষ্টা করেন। এটা পরিষ্কার দেখা যাচ্ছে, রাজ্যে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। এর পর সর্বত্র আমাদের পার্টি অফিসে হামলা চালাবে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ওনার দায়িত্ব আইন- শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু উনিই আইন ভাঙছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষ কোথায় যাবে!’

 

আরও পড়ুন-রাজ্যপাল অনুমতি দিয়েছিলেন তাই গ্রেফতার করা হয়েছে, বিবৃতি দিয়ে জানালো সিবিআই

এদিনই পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিজেই FIR দায়ের করে দিলীপ ঘোষ বলেছেন, নির্বাচনের প্রচারের সময় থেকেই রাজ্যজুড়ে প্ররোচনা সৃষ্টি করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির নেতাদের বহিরাগত বলা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তোলা, ‘খেলা হবে’ বলে প্রচ্ছন্ন হুমকি দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এখনও সেই কাজ চালিয়ে যাচ্ছেন ৷

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...