Monday, April 13, 2026

হাত বাড়ালেই সাহায্য, বিনামূল্যে ফুড জংশন তৃণমূলের

Date:

Share post:

হাত বাড়ালেই মিলবে তেল, নুন, মশলা, সাবান-সহ মুদিখানার জিনিসপত্র। যার জন্য গাটের কড়ি খরচ করতে হবে না কাউকে। তবে এই ব্যবস্থা শুধু তাঁদের জন্যই যাদের সত্যিই সামর্থ্য নেই। লকডাউনে (Lockdown) সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে হুগলির (Hoogli) রিষড়া বারুজীবী এলাকায় খোলা হয়েছে ভবানী ফুড জংশন। উদ্যোগ স্থানীয় তৃণমূল কংগ্রেসের (Tmc)। এলাকার এক তৃণমূল কর্মীর মায়ের স্মৃতিতে নামে ওই ফুড সেন্টারের (Food Centre) নামকরণ করা হয়েছে। যেখানে এসে যেমন সেন্টারের দরজা খুলে নিজের প্রয়োজন মত খাদ্যসামগ্রী গ্রহণ করতে পারবেন।

পাশাপাশি, এই সেন্টারের দরজা খুলে ইচ্ছুক মানুষ নিজেদের ইচ্ছামতো খাবার এখানে রেখেও যেতে পারবেন। এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা গৌতম চক্রবর্তী (Goutam Chakraborty) বলেন, গতবার লকডাউনে বাড়ি বাড়ি খাবার দিতে গিয়ে দেখেছি যাদের প্রয়োজন নেই তাঁরাও অনেকে খাবার নিয়েছেন। আবার বাড়ি বাড়ি খাবার দিতে গিয়ে স্বজনপোষণেরও অভিযোগ উঠেছে। তাই এবারে এই অভিনব উদ্যোগ। কারণ এই ব্যবস্থায় অনেকে যেমন নির্দ্বিধায় এখানে খাবার রেখে যাবেন, ঠিক তেমনই রাস্তায় পাশে রাখা বাক্স খুলে তাঁরাই খাবার গ্রহণ করবেন যাদের প্রকৃত প্রয়োজন আছে। ভবানী ফুড জংশন অতিমারির পরেও চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন গৌতম।

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...