Friday, June 5, 2026

‘শুভেন্দু-মুকুল গ্রেফতার নয় কেন?’ এ প্রশ্নে রহস্যজনকভাবে নীরব বিজেপি নেতারা

Date:

Share post:

নারদ-কাণ্ডে ফিরহাদ হাকিম,সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, ও শোভন চট্টোপাধ্যায়কে CBI গ্রেফতার করার পর তৃণমূল প্রশ্ন তুলেছে, কেন গ্রেফতার করা হবে না বিজেপির দুই বিধায়ক শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে?

আরও পড়ুন-মোদি একজন ‘উলঙ্গ রাজা’, তোপ দেগে গেরুয়ার চক্ষুশূল কবি

 

একই মামলায় অভিযুক্ত দুই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে গ্রেফতার না করার বিষয়ে রাজ্য বিজেপির নেতারা এখনও রহস্যজনকভাবে নীরব৷ প্রকাশ্যে রাজ্য বিজেপি-র কোনও নেতাই তৃণমূলের তোলা প্রশ্নের জবাব দিচ্ছেন না। সোমবার সকালের দিকে বিজেপির কেউই ৪ জনের গ্রেফতারি নিয়ে মুখ খুলতে রাজি হননি। পরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা বলেছেন, ‘‘আদালতের নির্দেশে CBI তদন্ত করছে। তথ্যপ্রমাণ অনুযায়ী যাকে গ্রেফতার করা দরকার, তাকে গ্রেফতার করেছে। আমাদের কিছু বলার নেই।’’ শুভেন্দু-মুকুলকে গ্রেফতার না করা নিয়ে যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে রাহুল বলেন, ‘‘এটা CBI-এর বিষয়। এর মধ্যে বিজেপি নেই।’’

Advt

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...