Friday, June 12, 2026

ফের দেশে করোনায় মৃত্যুর সংখ্যা নয়া রেকর্ড গড়ল, নিম্নমুখী সংক্রমণের গ্রাফ

Date:

Share post:

মঙ্গলবারও অনেকটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। তবে ভারতে নয়া রেকর্ড গড়ল মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২৯ জনের। করোনার জেরে দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৭১৯ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৬৩ হাজার ৫৫৩ জন। এই মূহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা পেরল আড়াই কোটি। এখনও পর্যন্ত দেশে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লক্ষ ২৮ হাজার ৯৯৬ জন। দেশজুড়ে চলছে টিকাকরণ কর্মসূচি। যদিও দেশ জুড়ে করোনা প্রতিরোধী ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান না থাকার অভিযোগ উঠেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষ ২৬ হাজার ৬৮৯ জন। এ পর্যন্ত ভারতে মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৮ কোটি ৪৪ লক্ষ।

আরও পড়ুন-সুশীলকে ধরিয়ে দিতে পারলেই এক লক্ষ টাকা, জানাল দিল্লি পুলিশ

মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাত, মধ্যপ্রদেশ, বিহার, কেরলের মতো রাজ্যগুলিতে সংক্রমণের গ্রাফ খানিকটা নিম্নমুখী হলেও তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন। মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

Advt

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...