Friday, April 3, 2026

সুশীলকে ধরিয়ে দিতে পারলেই এক লক্ষ টাকা, জানাল দিল্লি পুলিশ

Date:

Share post:

সুশীল কুমারকে(Sushil kumar) ধরিয়ে দিতে পারলেই এক লক্ষ টাকার পুরষ্কার। এমনটাই জানাল দিল্লি পুলিশ।

সুশীলের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। তারপর থেকেই ফেরার হয়ে যান সুশীল। সুশীলকে হন‍্যে হয়ে খুঁজতে শুরু করে দিল্লি পুলিশ। সুশীলের হদিশ না পেয়ে অবশেষে সোমবার দিল্লি পুলিশ ঘোষণা করে, সুশীল কুমারকে যিনি ধরিয়ে দিতে পারবেন বা তাঁর সম্পর্কে কোনও ধরনের তথ্য জানাতে পারবেন, তাঁকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও সুশীলের সঙ্গী অজয় কুমারকে ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে ৫০ হাজার টাকা।

এই নিয়ে সোমবার এক সংবাদ সংস্থাকে দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন,” এই মুহূর্তে সুশীল কুমার সংক্রান্ত কোনও তথ্য কেউ আমাদের দিতে পারলে তাঁকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সেটাই আজ ঘোষণা করা হয়েছে।”

বেশ কয়েকদিন আগে ছত্রশাল স্টেডিয়ামে এক কুস্তিগির মৃত্যুতে নাম জড়ায় সুশীল কুমারের। তার পরেই সুশীল এবং তাঁর ছয় সঙ্গী নিখোঁজ হয়ে যান। গত সপ্তাহে দিল্লি আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করে।

আরও পড়ুন:প্রয়াত সাহিত্যিক সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়

Advt

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...