Sunday, May 10, 2026

লকডাউন পালনে কড়া পুলিশি পদক্ষেপ দিনহাটায়

Date:

Share post:

করোনা মোকাবিলায় রাজ্যে ১৫ দিনের কার্যত লকডাউন জারি হয়েছে। কিন্তু তা উপেক্ষা করেই নান অজুহাতে বাইরে বেরিয়ে পড়ছেন অনেকেই। তাদের বাগে আনতে দিনহাটা শহরের একাধিক জায়গায় বসানো হয়েছে নাকা পয়েন্ট। কোনভাবেই যাতে বিধি-নিষেধের সময়সীমার পর কেউ শহরমুখী কিংবা শহর থেকে বাইরে বের হতে না পারে তার জন্য এই নাকা চেকিং বসিয়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

১৫ দিনের এই বিধিনিষেধে নানা অজুহাতে অনেকেই নির্ধারিত সময়ের পরেও কোন রকম কাজ ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন। বিনা কারণে যারা ঘোরাঘুরি করছে তাদেরকে লাগাম টানতে পুলিশের পক্ষ থেকে দিনহাটার বিভিন্ন এলাকায় নাকা পয়েন্ট করে নজরদারি বাড়ানো হয়। কেউ সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে কোনো কাজ ছাড়াই বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করার চেষ্টা করছে বলে অভিযোগ। জিজ্ঞেস করলে উত্তর আসছে অধিকাংশ ক্ষেত্রেই ঔষধ আনতে যাচ্ছি। প্রেসক্রিপশন দেখাতে চাইলে কয়েক বছরের পুরনো একটি প্রেসক্রিপশন দেখানোর চেষ্টা করা হচ্ছে। আবার কখনও কখনও প্রেসক্রিপশন বাড়িতে রেখে এসেছি বলেই পার পাওয়ার চেষ্টা করছে তারা।

রোগের সংক্রমণ রুখতে কেন্দ্র রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন যখন নানাভাবে চেষ্টা চালাচ্ছে। তখন কিছু মানুষ হেলায় অবহেলায় কাটানোর চেষ্টা করছে। মূলত তাদেরকেই বাগে আনতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নাকা পয়েন্ট করেন বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের এই ভূমিকা কে সাধুবাদ জানান অনেকেই। যারা লকডাউন ভাঙার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানান অনেকেই।

দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত জানান, এই রোগ প্রতিরোধে রাজ্য সরকারের পক্ষ থেকে ১৫ দিনের বিধিনিষেধ শুরু হয়েছে। তা সত্ত্বেও অনেকে নানা অছিলায় ঘর থেকে বের হচ্ছে। মূলত তাদেরকে আটকাতেই নাকা পয়েন্ট করে বিশেষ নজরদারি শুরু হয়েছে।

আরও পড়ুন- ১১০ কিমি বাইক চালিয়ে রক্ত দিয়ে মুসলিম শিশুর প্রাণ বাঁচালেন হিন্দু যুবক

Advt

 

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...