Friday, April 3, 2026

রাজ্যে সেফহোম তৈরিতে বড় সিদ্ধান্ত সরকারের, চিঠি জেলাশাসকদের

Date:

Share post:

করোনা (Corona) আক্রান্তদের থাকার জন্য সুরক্ষিত জায়গা হিসেবে এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে (School) বেছে নিল রাজ্য সরকার। সেই মতো সব জেলাশাসককে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর।

সিদ্ধান্ত অনুযায়ী, স্কুলগুলিকে ফাঁকা ও জীবাণুমুক্ত করতে বলা হয়েছে। এরপর রিপোর্ট (Report) পাঠাতে হবে সরকারের কাছে। কোভিড পরিস্থিতিতে এখন বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। খুব তাড়াতাড়ি লেখাপড়া শুরুর কোনও সম্ভাবনা নেই বললেই চলে। এই অবস্থায় স্কুলগুলিকে সেফহোম (Safehome) হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে মৃদু উপসর্গ থাকা রোগীদের সেফহোমে রেখে পর্যবেক্ষণ সঠিক বলে মনে করছে রাজ্য সরকার। কিন্তু সেফহোম কোথায় তৈরি হবে? তাই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে সেফহোম হিসেবে বেছে নিয়েছে রাজ্য সরকার।

Advt

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...