Saturday, June 27, 2026

নিজের বাসভবনটিকেই কোভিড কেয়ার সেন্টার করে দিলেন তেজস্বী যাদব

Date:

Share post:

সারাদেশের মতো বিহারেও ( Bihar) করোনা আক্রান্তর (Corona pandemic) সংখ্যা দিন দিন বাড়ছে। অথচ চিকিৎসা পরিকাঠামো নেই। হাসপাতালে বেড নেই। অক্সিজেন নেই । ভ্যাকসিন নেই। এর মাঝে পড়ে করোনা রোগী এবং তাদের পরিজনদের প্রাণান্তকর অবস্থা। কিছুটা লাঘব করতে এগিয়ে এলে লালুপুত্র আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। তেজস্বী নিজের বাড়িটিকেই বানিয়ে ফেলেন একটি কোভিড কেয়ার সেন্টার। সম্পূর্ণ নিজের ব্যক্তিগত খরচায় এই কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে অক্সিজেন ও খাবারের ব্যবস্থা করেছেন। ফলে সরকারি বাসভবন ১ নম্বর পোলো রোডের বাড়িটি আপাতত করোনা রোগে আক্রান্তদের চিকিৎসা কেন্দ্র হয়ে উঠেছে। শুধু তাই নয়  । সরকারের কাছে তাঁর আবেদন যেন প্রত্যেক বিরোধী বিধায়কই নিজের সরকারি বাসভবনটিকে কোভিড কেয়ার সেন্টারে রূপান্তরিত করা হয়।  বিরোধী হিসেবে দায়িত্ব পালন করার জন্যই রাষ্ট্রীয় জনতা দল তাদের সব সরকারি বাসভবন করোনা সেন্টারের জন্য তুলে দিতে চায় বলেও জানান তেজস্বী যাদব। তুমি এখন যদিও লালু পুত্র তেজস্বীর দাবি, এই সরকারি বাসভবনগুলিকে করোনা কেয়ার সেন্টার তৈরি করতে চেয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তিনি চিঠি লিখেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তেজস্বীর চিঠির কোনো উত্তর দেননি বলে জানিয়েছেন আরজে ডি নেতা।

 

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...