Sunday, April 5, 2026

২৯ মে টি-২০ বিশ্বকাপ নিয়ে বিশেষ সাধারণ সভা বিসিসিআইয়ের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ(T-20 world cup) ভারতের মাটিতে আয়োজন করা নিয়ে বিশেষ সাধারণ সভা ডাকতে চলেছে বিসিসিআই( bcci)। ১ জুন আইসিসির ( icc) সভার আগে নিজেদের মধ্যে আলোচনায় বসতে চলেছে বোর্ড কর্তারা। ২৯ মে বিসিসিআইয়ের ভার্চুয়ালি এই সভার হওয়ার কথা।

বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, “কোভিডের কথা মাথায় রেখে সমস্ত রকমের প্রস্তুতি নিতে বলা হয়েছে  ৯ রাজ্য সংস্থাকে। তবে করোনার যা পরিস্থিতি তাতে শেষ মুহূর্তেও অনেক কিছুই বদলে যেতে পারে। কিন্তু তৈরি থাকতে হবে।”

চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ম‍্যাচ হওয়ার কথা আমদাবাদ, মুম্বই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, ধর্মশালা ও লখনউতে। তবে করোনায় দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবাসী। যা চিন্তায় রাখছে আইসিসিকে। আইসিসিও চিন্তা ভাবনা করছে টি-২০ বিশ্বকাপ ভারতের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার। এই অবস্থায় আইসিসির সভার আগে নিজেদের গুছিয়ে নিতে চাইছে বিসিসিআই।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...