Monday, March 16, 2026

রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

Date:

Share post:

রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে করোনা পরিস্থিতি। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ইতিমধ্যেই সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে জারি হয়েছে একাধিক বিধি-নিষেধ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গতকালের চেয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেল রাজ্যে।

বুধবারের স্বাস্থ্য দফতরের কোভিজ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯০০৬ জন। যার ফলে এরাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৯০ হাজার ৮৬৭। তবে ভাল খবর এদিন দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ১৫১ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৪৫ হাজার ৬৪৩। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৮৭.৮১ শতাংশ। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে ১৫৭ জনের। ফলে রাজ্যে করোনায় মোট বলির সংখ্যা ১৩,৭৩৩।

তবে সংক্রমণের নিরিখে এখনও সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪১৭৭ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৪ হাজারের বেশি। এরপরেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক করোনা আক্রান্ত ৩,৬১৮ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পরেই সবচেয়ে খারাপ করোনা পরিস্থিতি হুগলির। এই জেলায় গত ২৪ ঘণ্টা করোনা আক্রান্ত ১,১৭২ জন। এছাড়াও হাওড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়ার করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক।

আরও পড়ুন- করোনা পরিস্থিতির মাঝেও ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে ফের নামল সেনসেক্স

Advt

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...