Friday, June 12, 2026

‘দৃপ্ত ভঙ্গিতে ফিরে আসুন’, বুদ্ধবাবুর সুস্থতা চেয়ে প্রার্থনা শ্রীলেখা-জিতু-অনীকদের

Date:

Share post:

করোনা ভাইরাসে(coronavirus) আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য(Buddhadeb Bhattacharya) ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য(Mira Bhattacharya)। বর্তমানে বুদ্ধবাবু বাড়িতে চিকিৎসাধীন থাকলেও শ্বাসকষ্ট সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে মীরা ভট্টাচার্যকে। জানা গিয়েছে, আপাতত তিনি স্থিতিশীল রয়েছে। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে টলিপাড়ার(Tollywood) বামপন্থী তারকাদের মধ্যে। প্রিয় নেতার সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বার্তা দিয়েছেন তারা। সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্যের একটি পুরনো ছবি পোস্ট করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘এই দৃপ্ত ভঙ্গিতেই ফিরে আসুন দুজনে তাড়াতাড়ি।’ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বুদ্ধবাবুর সুস্থতা কামনা করেছেন, অভিনেতা জিতু কমল, মেহুল গোস্বামী ঠাকুর, অনীক দত্তর মতো তারকারা।

বুদ্ধবাবু অসুস্থ এই খবরটা পাওয়ার পর রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছেন অভিনেতা জীতু কমল। এরপর ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার ঈশ্বর আজ আক্রান্ত, স্তব্ধ হলাম। আর কোন কথা নয়।” সুস্থতা কামনা করে পরিচালক অনীক দত্ত লেখেন, “ভালো হয়ে উঠুন স্যার। দুজনেই‌। তাড়াতাড়ি।” পাশাপাশি ফেসবুকে বুদ্ধবাবুর সুস্থতা কামনা করে মেহুল গোস্বামী ঠাকুর লেখেন “দয়া করে শোভন-বৈশাখীকে নিয়ে মূর্খের প্রলাপ বন্ধ করে বুদ্ধবাবুদের জন্য ২ হাত জোড় করুন’।”

আরও পড়ুন:মামলা স্থানান্তর নিয়ে সওয়াল সলিসিটর জেনারেলের, জবাব সিংভির

এদিকে বুধবার সকালে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানা গিয়েছে, মীরা ভট্টাচার্যের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। সংক্রমণ কত পর্যন্ত ছড়িয়েছে, তা জানতে স্ক্যান করা হয়েছে। কিন্তু তাতে ফুসফুসে কোনও জটিল সংক্রমণ ধরা পড়েনি। করা হয়েছে বেশ কিছু রক্ত পরীক্ষাও। অন্যদিকে বাড়িতে রেখেই চিকিৎসা চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের। জানা গিয়েছে, বাইপ্যাপের সাহায্যে বুদ্ধ বাবুর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০%-র বেশি রয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন চিকিৎসকরা। একাধিক কোমর্বিডিটি থাকায় তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে চাইছে না বাম দল। পাশাপাশি বুদ্ধদেবও হাসপাতালে যেতে রাজি নন বলেই জানা যাচ্ছে।

Advt

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...