Friday, June 26, 2026

নারদকাণ্ডে ৪ গ্রেফতারির পর অভিযুক্ত সাংসদরা আইনী রক্ষাকবচ নেবেন কি? বাড়ছে জল্পনা

Date:

Share post:

নারদ কাণ্ডে(Narada scam) সোমবার সকালে আচমকাই ৪ অভিযুক্তের গ্রেপ্তারের ঘটনায় বঙ্গ রাজনীতি টালমাটাল। এহেন পরিস্থিতিতে নারদ মামলায় অভিযুক্ত তৃণমূল সাংসদ(TMC MP) আইনি রক্ষাকবচ নেবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনুমান করা হচ্ছে গ্রেফতারের আশংকায় হয়তো অভিযুক্ত সাংসদরা আদালতের(Court) দ্বারস্থ হয় আগাম জামিনের আবেদন করতে পারেন।

নারদ মামলায় গত সোমবার গ্রেফতার হয়েছেন রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কামারহাটি বিধায়ক মদন মিত্রকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে কলকাতা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও। এই ঘটনাতে রাজনৈতিক মহলের আশঙ্কা এবার হয়তো সিবিআই তৃণমূল সাংসদের গ্রেফতারের পরিকল্পনা করতে পারে। স্বাভাবিকভাবে এরপর প্রশ্ন ওঠে নারদে অভিযুক্ত তৃণমূল সাংসদরা কি এবার আইনী রক্ষাকবচ নেবেন? কারণ এই মামলায় সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে নাম রয়েছে তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরুপা পোদ্দারের মতো নেতা-নেত্রীদের। উল্লেখ্য, নারদ মামলায় অভিযুক্ত আর এক সাংসদ সুলতান আহমেদ প্রয়াত হয়েছেন।

এ প্রসঙ্গে তৃণমূলের এক সাংসদ জানান, ‘অভিযুক্তরা আগাম জামিনের আবেদন করতেই পারেন। আবেদনে বলা যেতে পারে, সিবিআই যে চার্জশিট পেশ করেছে, তাতে আমার নাম রয়েছে। আমাকে সিবিআই তদন্তের স্বার্থে যত বার ডেকেছে, তখনই সহযোগিতা করেছি। আগামী দিনে আমি তদন্তের কাজে সহযোগিতা করব। আমি কোনও সাক্ষীকেই কোনও ভাবে প্রভাবিত করার চেষ্টা করব না। তাই যে কোনও শর্তেই আমাকে আগাম জামিন দেওয়া হোক। এই মর্মে আবেদন করা যেতেই পারে।’ যদিও এ প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত দলের তরফে নেওয়া হবে বলে জানিয়েছেন ওই সাংসদ।

আরও পড়ুন:সিবিআইয়ের বিরুদ্ধে পালটা আইনি পদক্ষেপ নিতে পারে বিধানসভার সচিবালয়

যদিও কোনভাবেই আগাম জামিনের আবেদন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। পাল্টা তিনি বলেন, ‘এতে ভয় পাওয়ার কি আছে ভয়ের কথাগুলো সংবাদমাধ্যম মনে করতে পারে। আমরা রাজনীতি করি দুদিনের জন্য জেলে গেলেই বা কী হবে? আমার তরফ থেকে এমন কোনোরকম পদক্ষেপ নেওয়া হবে না।’

Advt

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...