Friday, June 26, 2026

সিবিআইয়ের বিরুদ্ধে পালটা আইনি পদক্ষেপ নিতে পারে বিধানসভার সচিবালয়

Date:

Share post:

বিধানসভার অধ্যক্ষ কে সম্পূর্ণ অন্ধকারে রেখে সিবিআই (CBI) যেভাবে রাজ্যের মন্ত্রী এবং বিধায়ককে গ্রেফতার করেছে, তাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে পালটা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বিধানসভার সচিবালয়।
নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), ফিরহাদ হাকিম( Firhad Hakim) এবং মদন মিত্র (Madan Mitra), শোভন চট্টোপাধ্যায়দের (  বিovon Chatterjee) বিনা অনুমতিতে গ্রেফতার করেছে সিবিআই।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিধায়ক বা মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি বা এই ধরনের কোনও আইনি পদক্ষেপ করার আগে তা বিধানসভার স্পিকার এবং সচিবালয়কে জানাতে হয়। কিন্তু সোমবার যেভাবে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি বলে মনে করছে বিধানসভা সচিবালয়। কারণ, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনও অনুমতির ধার ধারেনি সিবিআই। শুধুমাত্র রাজ্যপালের অনুমতিকে শিখন্ডী করে আচমকাই সোমবার ভোরে এই চার মন্ত্রী নেতাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।শোভনবাবু এই মুহূর্তে রাজ্য বিধানসভার সদস্য না হলেও, এই মামলায় গ্রেফতার হওয়া বাকি তিনজনই বিধানসভার সদস্য।

রাজ্য বিধানসভার স্পিকারের দাবি, এই গ্রেফতারি নিয়ে তাঁর বা সচিবালয়ের কারও কাছেই কোনও তথ্য ছিল না। গ্রেফতারির একদিন পর চিঠি লিখে তাঁকে পুরো বিষয়টি জানানো হয়েছে, যা সম্পূর্ণ সেটা নিয়ম বিরুদ্ধ।
তাই এবার বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে সিবিআইকে পালটা চিঠি পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে । প্রয়োজনে করা হতে পারে আইনি পদক্ষেপ।

Advt

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...