Saturday, April 11, 2026

কোচবিহারে লোকালয়ে বাইসনের হানায় ২ মহিলা সহ জখম ৩

Date:

Share post:

কোচবিহারঃ লোকালয়ে বাইসনের তাণ্ডবে দুজন মহিলা সহ তিন গ্রামবাসী আহত হয়েছেন। বুধবার বাইসন হানা দেয় ঘোকসাডাঙ্গা গ্রামে। বাইসনের হানায় আহত তিন গ্রামবাসীর মধ্যে দু’জন মহিলা। সকলেই মাথায় আঘাত পেয়েছেন। ফালাকাটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা৷ অবশেষে বন দপ্তরের চেষ্টায় বাইসনটিকে উদ্ধার করে চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ঘোকসাডাঙ্গা ও মুকুলডাঙ্গা গ্রামে দাপিয়ে বেড়ায় বাইসন। গ্রামবাসীরা বাইসনকে দাপিয়ে বেড়াতে দেখে চিৎকার শুরু করেন । আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে জখম হন তারা। গ্রামের মানুষ ভিড় করে বাইসন দেখতে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা রেঞ্জের আধিকারিক সজল পাল। তিনি জানান খবর পেয়ে এলাকায় গিয়ে বন দপ্তর বাইসনটিকে উদ্ধার করেছে। তিনি জানান বাইসনটি মানুষের কোলাহলে শুনে এদিক সেদিক ছুটতে থাকে । এই ছুটো ছুটিতে কয়েকটি বাড়ি ভাঙচুর করে এবং তিন জন বাইসনের হানায় আহত হন। বীরেন বর্মন, আশারানী বর্মন এবং চঞ্চলা সরকার বাইসনের হানায় আহত হন। আহতদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।

Related articles

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে...

বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

বিরোধীদের হাতে কোনও রাজ্য থাকলে তা দখল করতে যেন তেন প্রকারে দখল করতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। চলতি বিধানসভা...

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব...

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...