Sunday, June 14, 2026

AI দিয়ে হুমায়ুনের ভিডিও! মোদিকে AJUP-র ‘মুখপাত্র’ বলে তোপ তৃণমূলের

Date:

Share post:

আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপি-র (BJP) হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগে সরব রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। এই বিষয়ে তৃণমূল ভবন থেকে একটি ভিডিও দেখানো হয়। শনিবার রাজ্যে ভোট প্রচারে এসে সেই ভিডিও-কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি বলে সাফাই দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর এই বিষয় নিয়ে মোদিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, বিজেপির সঙ্গে লেনদেন অভিযোগে সামনে আসায় হুমায়ুনের দলের লোক দল  ছাড়ছেন। কিন্তু সেই দলের ‘মুখপাত্র’ হিসেবে যোগ দিয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদি। পাশাপাশি, হুমায়ুনের ভিডিও-র সিবিআই তদন্তের দাবি জানায় তৃণমূল।

রাজ্য রাজনীতিতে সবচেয়ে চর্চিত বিষয় এখন তৃণমূলের তরফে ফাঁস করা হুমায়ুন কবীরের (Humayun Kabir) ভিডিও। যেখানে তিনি  দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করতে বিজেপির সঙ্গে ১০০০ কোটির ডিল হয়েছে তাঁর। সেখানে রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যেমন নাম আছে, তেমন নাম আছে প্রধানমন্ত্রীর দফতরের এক আধিকারিকের উল্লেখ। আছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও অসমের মুখ্যমন্ত্রীর কথাও। এই ভিডিও নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়- তখন এটিকে AI দিয়ে তৈরি বলে দাবি করেন হুমায়ন। আর তাঁর সুরে সুর মিলিয়েই বাংলায় প্রচারে এসে এআই ভিডিও নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী মোদি।

এদিন জঙ্গিপুরের সভা থেকে মোদি বলেন, “ভোট যত এগোচ্ছে, তৃণমূল নিজের হার দেখতে পাচ্ছে। তাই ওরা এআই ব্যবহার ভুয়ো ভিডিও বানিয়ে মিথ্যা প্রচার করছে। অসম, পুদুচেরিতেও এটা করেছে। আমি সতর্ক করছি, এগুলিতে ভুলবেন না। দলে দলে ভোট দিয়ে বিজেপিকে জয়ী করুন।”

এই বিষয় নিয়ে মোদিকে তীব্র নিশানা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর কথায়, হুমায়ুনের বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসতেই হুমায়ুনের দলে ধস নামছে। হুমায়ুনে পার্টির সভাপতি-সহ বিভিন্ন পদাধিকারীরা ইস্তফা দিয়েছেন। ভোটের রাজনীতিকে সামনে রেখে বিপুল অর্থ লেনদেন হয়েছে। এ রাজ্য মুসলিম সমাজে বিভ্রান্ত করে বড় ষড়যন্ত্র করছিলেন হুমায়ুন তীব্র আক্রমণ করেন কুণাল। তার পরেই মোদির মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ওই দল সবাই ছাড়লেও মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদি। যেভাবে হুমায়ুনকে বাঁচাতে নেমেছেন, সেটাতে বোঝা যাচ্ছে ১০০০ কোটির ডিলটার মধ্য কিছু আছে। এটার মধ্যে পিএমও আছে। ফলে ভয় পেয়েছেন নরেন্দ্র মোদি। মুখ বাঁচাতে এখন এআই-এর কথা বলছেন। এর পরেই মোদিকে চ্যালেঞ্জ করে তৃণমূল নেতা বলেন, সবেতেই তো ওঁরা সিবিআই তদন্তের দাবি করেন। হুমায়ুনের ভিডিও-র সিবিআই তদন্ত হোক।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...