Tuesday, June 16, 2026

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন পার্টি, মিম-এর মতো দলও। সম্প্রতি হুমায়ুনের বিজেপির সঙ্গে হাজার কোটিরে ডিলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গেই গদ্দারি করেছেন হুমায়ুন। রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে কড়া আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

অভিষেক এদিন বলেন, “নিজেদের সম্প্রদায়ের লোকেদের সঙ্গেই হুমায়ুন গদ্দারি করেছে। ভাবাবেগ নিয়ে খেলছে।” ওই ভিডিওর প্রসঙ্গ উত্থাপন করেন অভিষেক। তাঁর কথায়, “হুমায়ুন কবীরের ভিডিও সত্য না মিথ্যা, সেটা তদন্ত প্রমাণ করবে।” এরপরই অভিষেকের পাল্টা প্রশ্ন, ‘যদি তাই হয়, তা হলে হুমায়ুনের দলের রাজ্য সভাপতি কাল পদত্যাগ করলেন কেন? আসাউদ্দিন ওয়াইসির মিম কেন হুমায়ুনের সঙ্গত্যাগ করল? এর জবাব দিতে হবে।’

হুমায়ুন তৃণমূলে থাকাকালীন দেখা করেছিলেন অভিষেকের সঙ্গে। এদিন সেই বক্তব্যও জনসভায় প্রকাশ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। হুমায়ুন অভিষেককে বলেছিলেন, “আমি বাবরি মসজিদ করব না, ইট পাতব, আবার সরিয়ে দেব।” তখন অভিষেক বলেছিলেন, “ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল করে না। বাবরি মসজিদ করতে হলে রাজনীতি থেকে অবসর নিয়ে কর।”

পাশাপাশি মুর্শিদাবাদবাসীর উদ্দেশে অভিষেকের আবেদন, “তৃণমূল সরকার তৈরির ক্ষেত্রে এই মাটির মায়েদের-ভাইদের অগ্রনী ভূমিকা নিতে হবে। এই মাটিতে যদি তৃণমূল দুর্বল হয়, তাহলে সব থেকে বেশি ক্ষতি আপনাদের।” এই জেলায় তৃণমূলকে ২২টি আসনেই জেতানোর জন্য আবেদন অভিষেকের।২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আতাউর রহমানকে। বিপক্ষ প্রার্থী স্বয়ং হুমায়ুন কবীর। হুমায়ুন নওদা ও রেজিনগর– এই দু’টি কেন্দ্র থেকে লড়ছেন।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...