Friday, June 26, 2026

স্বাস্থ্য দফতরের উদ্যোগে শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হল কোভিড কেয়ার সেন্টার

Date:

Share post:

শিলিগুড়ি ( Siliguri)জেলা হাসপাতালে চালু হল ৪০ শয্যার কোভিড ট্রিটমেন্ট ইউনিট (covid care unit) । রাজ্য স্বাস্থ্য দফতরের (State health department ) উদ্যোগে শিলিগুড়িতে এই কোভিড ট্রিটমেন্ট ইউনিট চালু হলো। বুধবার হাসপাতালে ওই নতুন ইউনিটের উদ্বোধন করেন প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ি পুর কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। সঙ্গে ছিলেন প্রশাসক বোর্ডের দুই সদস্য রঞ্জন সরকার ও অলোক চক্রবর্তী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন ইউনিটে ৫টি ভেন্টিলেটর রয়েছে। এইচডিইউ পরিষেবা মিলবে সব মিলিয়ে ২০টি শয্যায়।শিলিগুড়ি শহর ও লাগোয়া এলাকায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। শিলিগুড়ি মহকুমায় ৩০০রও বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলছে। মৃতের সংখ্যাও গত এক মাসে প্রায় ৩০০ জন। শিলিগুড়ি পুর এলাকার ৪৭টি ওয়ার্ডে করোনা আক্রান্তদের চিকিৎসা করানো নিয়েও নানা সমস্যা দেখা দিয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে জায়গা নেই। নার্সিংহোমগুলিতেও নগদ টাকা জমা না করলে ভর্তি নেওয়া হচ্ছে না। সব মিলিয়ে সাধারণ মানুষের অবস্থায় ভাল নয়। এই অবস্থায় শিলিগুড়ি হাসপাতালে ৪০ শয্যার হলেও পৃথক কোভিড ট্রিটমেন্ট ইউনিট হওয়ায় শহরবাসীরা কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছেন।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...