Wednesday, March 25, 2026

করোনায় প্রয়াত সংগীত শিল্পী অরিজিৎ সিংয়ের মা

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা (Corona) এবার প্রাণ কাড়লো জনপ্রিয় সঙ্গীত শিল্পী (Singer) অরিজিৎ সিংয়ের (Arijit Singh) মায়ের। গতকাল, বুধবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় গায়কের মা অদিতি সিং (Aditi Singh)। বেশ কয়েক সপ্তাহ ধরেই অদিতিদেবী গুরুতর অসুস্থ হয়ে দক্ষিণ কলকাতার কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন দিতে হয়। একমো সাপোর্ট-এ ছিলেন তিনি। কিন্তু চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ ক্রমশ বিকল হতে থাকে। চলছিল কিডনি ডায়ালাইসিসও। তার মাঝেই হয় ব্রেন স্ট্রোক। তিনি করোনায় (Corona) আক্রান্তও ছিলেন।

মাকে চিকিৎসার জন্য প্রথমে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বহরমপুর মাতৃসদন ও পরে কলকাতায় নিয়ে এসেছিলেন অরিজিৎ সিং। সেই সময় চিকিৎসার জন্য A নেগেটিভের মতো বিরল গ্রুপের ব্লাডের প্রয়োজন ছিল। এবং সেটাও কোনও পুরুষ ডোনারের। এগিয়ে আসেন বেশ কয়েকজন। রক্তের প্রয়োজন মেটে। এরপর অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ অরিজিৎ-সহ তাঁর গোটা পরিবার।

আরও পড়ুন:“পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা”, নারদকাণ্ডে মুখ খুললেন মমতা

Advt

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...