Friday, June 26, 2026

বাংলায় বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে তৎপর স্বাস্থ্য দফতর

Date:

Share post:

মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারীর তকমা দিতে বলেছে কেন্দ্র। এদিন কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যে বাংলাতেও আক্রান্ত হয়েছেন ৫ জন। কলকাতায় এই সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে এক জনের। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়ার আগে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সরকারি গাইডলাইন প্রস্তুতির কাজও শুরু হয়েছে। এ নিয়ে নির্দেশিকা জারি করতে চলেছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।
সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ওয়েবিনারে রাজ্যের ৫০০ জন সরকারি চিকিৎসককে নিয়ে একটি আলোচনা হয়। তাতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের উপসর্গ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে পরামর্শ দেওয়া হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী,
হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সেরে ওঠার ২ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনা বেশি। মূলত ফুসফুস এবং মাথা-নাক-চোখ সংলগ্ন অংশে ব্ল্যাক ফাঙ্গাস বাসা বাঁধে।

ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ
১. জ্বর, কফ, বুকে ব্যথা, বুকে জল জমা, শ্বাস নিতে সমস্যা
২. ফুসফুসে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রমণ নিশ্চিত হতে বুকের এক্স রে বা স্ক্যান করে দেখতে হবে।
৩.প্রয়োজনে বায়োপসি এবং ফাঙ্গাল কালচার করে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের।

৪.চামড়ায় কালো দাগ, নাক থেকে রক্ত বা কালো তরল বার হতে পারে, মুখের বিভিন্ন অংশে ব্যথা, ফুলে ও অবশ হয়ে যাওয়া, নাক বন্ধ , মাড়ি ফুলে যাওয়া, চোখে আবছা দেখা ।

৫.মাথা-নাক-চোখ সংলগ্ন অংশে ব্ল্যাক ফাঙ্গাসের জন্য এমআরআই, এন্ডোস্কপি এবং বায়োপসি করে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতে টের পাওয়া যায়।

চিকিৎসার ক্ষেত্রে ডায়াবিটিস নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়ছে। তবে করোনার চিকিৎসার সময় থেকেই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে প্রয়োজনীয় বিধি নিষেধ মানার পরামর্শ স্বাস্থ্য দফতরের। রোগীকে আগে ভাগেই যাতে অ্যান্টিফাঙ্গাল ওষুধ না দেওয়া হয় সেই পরামর্শ দেন চিকিৎসকরা।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...