Monday, March 16, 2026

সমবায় ব্যাঙ্কের ১৩ কোটি টাকা দুর্নীতি, অর্জুন সিংয়ের বাড়িতে সিআইডি প্রতিনিধিদল

Date:

Share post:

আজ বৃহস্পতিবার রাতে হঠাৎ অর্জুন সিং এর বাড়িতে সিআইডি প্রতিনিধিদল। তারা অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে গেটের সামনে অর্জুন সিং এবং সৌরভ সিংয়ের নামে দুটি নোটিশ লাগিয়ে দিয়ে যায়। ভাটপাড়া কোপারেটিভ ব্যাঙ্কে টাকা তছরুপ ও ভাটপাড়া পুরসভায় অনিয়ম কেস নাম্বার 286 / 20 28,7,2020 । আন্ডার সেকশন 403 406 409 420 468 471 120B IPC 13 OF প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট। তবে এ বিষয়ে নির্দিষ্ট কিছু নিশ্চিতভাবে জানা যায়নি।  যদিও সূত্রের খবর,  এই সংক্রান্ত বিষয়ে জেরার জন্য ২৭ মে সিআইডি-র সদর দফতর ভবানীভবনে অর্জুন সিং কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ২০২০ এর সেপ্টেম্বরে ১৩ কোটি টাকা ভুয়ো অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে FIR করেছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। সেইসময় ঋণ- দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাঙ্কের এক কর্তাকে। এখানে ঋণের অঙ্ক সেই ১৩ কোটিই৷
দু’ বছর আগে ভাটপাড়া– নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকার ঋণ বেআইনিভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে সমবায় ব্যাঙ্কের কর্তাদের বিরুদ্ধে। তদন্তে জানা যায়, ২০১৮ সালের অক্টোবরে দু’‌দফায় মোট ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয় ভাটপাড়া পুরসভার ঠিকাদার তথা ঋণগ্রহীতা অভিজিৎ চক্রবর্তীকে। কিন্তু সেই টাকা চলে যায় অন্য একটি অ্যাকাউন্টে। এই বেআইনি লেনদেনে নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন CEO চন্দ্রনাথ ভট্টাচার্যের।

আর এই দুর্নীতিতেই নাম উঠে আসে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। অর্জুনের বিরুদ্ধেও একই অভিযোগ, ১৩ কোটি টাকা তিনি ভুয়ো অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। এই অর্থ ছিল আসলে ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডের।
এই ঘটনায় অর্জুন সিং এবং তাঁর ভাইপো সৌরভ সিং-এর বিরুদ্ধে ইতিমধ্যেই FIR দায়ের করেছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।
ওই দুর্নীতিতে’ দুজন গ্রেফতার হওয়ায় অর্জুন সিং চাপে পড়ায় গিয়েছিলেন ৷
এবার তাঁর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ আর সত্যিই দুর্নীতির দায়ে
গ্রেফতার হলেও বিজেপি যথারীতি ‘প্রতিহিংসা’ তত্ত্ব সামনে এনে শোরগোলও তুলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advt

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...