Friday, April 3, 2026

ত্রিপুরায় পরীক্ষা ছাড়াই পরের শ্রেণীতে উত্তীর্ণ হবে পড়ুয়ারা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ । এই পরিস্থিতিতে অধিকাংশ রাজ্যেই স্কুলগুলি এখনও অনলাইনেই ক্লাস চালিয়ে যাচ্ছে । ত্রিপুরাতেও একই অবস্থা। করোনার জেরে ত্রিপুরায় ইতিমধ্যেই লকডাউন জারি হয়েছে। এই অবস্থায় সেরাজ্যের স্কুলগুলিতে প্রথম থেকে চতুর্থ , ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পড়ুয়াদের বিনা পরীক্ষাতেই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার কথা ঘোষণা করলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পঞ্চম শ্রেণী বাদে প্রথম থেকে সপ্তম শ্রেণীর ছাত্রদের কোনও পরীক্ষা নেওয়া হবে না। তাদেরকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তবে ক্লাস পঞ্চম এবং অষ্টম নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই ক্লাসের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রিসভার বৈঠকে। তবে করোনা সংক্রমণের পর পরবর্তীতে স্কুল খুললে পড়ুয়াদের পরীক্ষা দিতে হবে।

পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষা স্থগিত বা বাতিলের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এছাড়া নবম এবং একাদশ-এর পরীক্ষা নিয়ে আলোচনা করা হবে ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা বোর্ডের সঙ্গে।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এরপরই নবম এবং একাদশ-এর পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি ৬ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...