Friday, June 26, 2026

দৃষ্টি ঘোরাতেই অন্যের উপর দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী: দিলীপ

Date:

Share post:

রাজ্য সরকারের কাজের থেকে দৃষ্টি ঘোরাতেই অন্যের উপর দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Dilip Ghosh)। বৃহস্পতিবার, নিজের ফেসবুক পেজ থেকে লাইভ (Live) করে এই অভিযোগ করলেন বিজেপি (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে বৈঠকে বক্তব্য রাখার সুযোগ না পাওয়ায় অপমানিত বোধ করেছেন বলে মন্তব্য করেন মমতা। দিলীপের মতে, এই বৈঠক সেইসব জেলাশাসকদের নিয়ে ছিল যাদের জেলায় করোনার সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। মুখ্যমন্ত্রীরা এখানে শুধু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।তিনি বলেন, মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন। আরেকটি চিঠি লিখে তিনি নিজের বক্তব্য জানাতে পারেন। প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়ে নিয়ে ফোনে কথাও বলতে পারেন। করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন দিলীপ। এর আগেও প্রধানমন্ত্রীর ডাকা কোনও বৈঠকে মমতা হাজির থাকেননি বলে অভিযোগ দিলীপের।

বিজেপি রাজ্য সভাপতি দাবি, কেন্দ্র রাজ্যকে যে টিকা দিয়েছে তার প্রায় ১০ লক্ষ টিকা এখনও ব্যবহার করতে পারেনি সরকার। উলটে কেন্দ্রের কাছে আরও ভ্যাকসিন (Vaccine) চেয়ে আবেদন করছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে টিকা কেনার ছাড়পত্র দিয়েছে। রাজ্য গ্লোবাল টেন্ডার ডেকে কেন টিকা কিনছে না?

অক্সিজেনের সংকট প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির মত, “রাজ্যের ছোট ছোট বিভিন্ন কারখানায় অক্সিজেন তৈরি হয়। সরকার সেই কারখানাগুলির সঙ্গে কথা বলে অক্সিজেনের চাহিদা মেটাতে পারে।

দিলীপ ঘোষ বলেন, রাজ্যে লকডাউন ঘোষণা করতেও দেরি করেছে সরকার।

প্রধানমন্ত্রীর কিশান নিধি প্রকল্পের টাকা যাতে কৃষকরাই পান সেটা সুনিশ্চিত করার জন্য বিজেপির তরফ থেকে কেন্দ্রের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান দিলীপ।

আরও পড়ুন- বাংলায় বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ, পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে তৎপর স্বাস্থ্য দফতর

Advt

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...