Saturday, April 4, 2026

অতিমারিতেও ৪ নেতা- মন্ত্রীর গ্রেফতারি নিয়ে মোদির কোভিড-বৈঠকে সরব হতে পারেন মমতা

Date:

Share post:

রাজ্যের চার নেতা-মন্ত্রীর গ্রেফতারির আবহেই আজ,বৃহস্পতিবার ভার্চুয়ালি মুখোমুখি হতে পারেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ৷ ভয়াবহ এই কোভিড পরিস্থিতিতে গত সোমবার নারদ-মামলায় CBI গ্রেফতার করেছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে৷ গত সোমবার থেকেই বিচার বিভাগীয় হেফাজতে আছেন তাঁরা৷ ওদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই CBI তাদের কাজে বাধা সৃষ্টির অভিযোগ এনেছে৷ এই ধরনর নানা বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রী- প্রধানমন্ত্রীর মুখোমুখি হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ৷

রাজনৈতিক মহলের ধারনা এই বৈঠক মূলত কোভিড নিয়ে হলেও বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফেরা মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রীকে বিশেষ কোনও রাজনৈতিক বার্তাও দিতে পারেন৷ দেশজুড়ে ভয়াবহ কোভিড- পরিস্থিতিতে খুব প্রয়োজন না-হলে কাউকে গ্রেফতার করার ব্যাপারেও সতর্ক থাকতে বলেছে দেশের শীর্ষ আদালত। সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই রাজ্যের দুই মন্ত্রী এবং এক জন বিধায়ককে CBI গ্রেফতার করেছে৷ অনুমান করা হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই ঘটনার উল্লেখ করতে পারেন মুখ্যমন্ত্রী ৷

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...