Wednesday, June 3, 2026

দ্বিতীয়বারের জন্য কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন

Date:

Share post:

বিজেপিকে শূন্যে নামিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা সহ জয় হাসিল হয়েছিল আগেই। অবশেষে কেরল জয়ের ১৮ দিন পর দ্বিতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী(chief minister) হিসেবে শপথ নিলেন পিনারাই বিজয়ন(pinarayi Vijayan)। বৃহস্পতিবার কেরলের(kerala) রাজ্যপাল আরিফ মহম্মদ খান রাজভবনে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। করোনা পরিস্থিতিতে নজর রেখে সম্পূর্ণ অনাড়ম্বর ভাবে সম্পন্ন হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর পিনারাই বিজয়নকে শুভেচ্ছা জানাতে ভোলেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি লেখেন, ‘আজ দ্বিতীয়বারের জন্য কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন পিনারাই বিজয়ন। আমার তরফ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন।’

আরও পড়ুন:করোনা রুখতে নতুন অ্যান্টিভাইরাল থেরাপি ৯৯.৯ শতাংশ কার্যকরী, দাবি বিজ্ঞানীদের

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে ১৪০ আসনবিশিষ্ট কেরলে ৯৯ টি আসনে জয় হাসিল করে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পায় ৪১টি আসন। তবে সব চেয়ে দুর্ভাগ্য পূর্ণ অবস্থা ছিল বিজেপির। গতবার এই যাচ্ছে তারা একটি আসন পেলেও এবার একেবারে শূন্যতে নেমে আসে। এমনকি রাজ্যের বিজেপি সভাপতি সুরেন্দ্রন মঞ্জেশ্বরও তার কেন্দ্র থেকে হেরে যান। লজ্জাজনক হারের মুখে পড়তে হয় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মেট্রো ম্যান শ্রীধরণকেও।

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...